সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি কক্ষ পুড়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই বিকল্প ব্যবস্থায় আবারও শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।

গত ১৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যালয়টির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ একাধিক শ্রেণিকক্ষ, আসবাবপত্র, কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, আগুনে ক্ষয়ক্ষতি অনেক বড় হলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ না রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের রামগড় স্টেশনের কর্মকর্তা বিশ্বান্ত বড়ুয়া। এ বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শামীম বলেন, আগুনে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও আগুনের কারণ জানতে তদন্ত চ্ল্ছে।

এদিকে, উপজেলা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যেই বিকল্প ব্যবস্থাপনায় ২১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। পুড়ে যাওয়া ভবনের পাশে অস্থায়ী ব্যবস্থায় শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরেছে।

এক শিক্ষার্থী জানায়, অগ্নিকাণ্ডের পর তারা অনিশ্চয়তায় ছিল। তবে দ্রুত আবার ক্লাস শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে উপজেলার প্রত্যন্ত কলাবাড়ী এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত পাঠদান চালু হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *