রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

Reporter Name
oplus_2

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজার।

দেশের অন্যান্য স্থানের ন্যায় ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একুশ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছরের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আগামী ২ মে ২০২৬ বিকেল তিনটায় জেলা পর্যায়ে সিলেট জেলা স্টেডিয়ামে এবং অন্যান্য জেলায় ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

১ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ পর্যন্ত সময়ের মধ্যে জন্মগ্রহণকারী শিক্ষার্থী খেলোয়াড়রা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানান কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির জেলা কমিটির সদস্য সচিব মোঃ আলা উদ্দিন।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির উপজেলা সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আজমগীর, সদস্য শহিদুল ইসলাম, ফুটবল কোচ মোহাম্মদ দিদার, রেফারী মিজানুর রহমান, ক্রীড়ানুরাগী মামুন সিরাজুল মজিদ, ফারুক আহমেদ, সাকলাইন মোস্তাক, মুহাম্মদ রিদওয়ান, সোহেল রানা প্রমুখ। এতে ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *