শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস

ঈদগাঁওতে শিশু ধর্ষণ চেষ্টা এবং চুরির ঘটনায় ২ জন গ্রেফতারঃ দু’টি আইফোন উদ্ধার

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ পৃথক দুটি অভিযানে  শিশুকে ধর্ষণ চেষ্টার একমাত্র আসামি এবং বসতবাড়িতে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চুরির টাকা দিয়ে ক্রয়কৃত দুটি আইফোনও এ সময় উদ্ধার করা হয়।

উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে নিজ দোকানের ভেতর ধর্ষণের চেষ্টা চালায় জাহাঙ্গীর আলম প্রকাশ ‘কান কাটা জাহাঙ্গীর’ (৪২)। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ঘটনায় থানায় উক্ত ভিকটিমের মা বাদী হয়ে  ঈদগাঁও থানায় মামলা করেন। নং-১৩/৪৪। ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)।

এদিকে  ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় নজির আহামদের বসতবাড়ির তালা ভেঙে ১০ লক্ষ ২৬ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-০৮/৩৯। ধারা- ৪৫৪/৩৮০ পেনাল। উক্ত ঘটনায় পুলিশ এজাহারনামীয় দুই আসামি মোঃ আবরার (১৮) এবং মোঃ মোবারক (২০) কে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা স্বীকার করেছে। তল্লাশিকালে তাদের নিকট থেকে চুরির টাকায় ক্রয়কৃত ২টি আইফোন উদ্ধার করা হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান অবশিষ্ট টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মোঃ মোবারক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।  তিনি আরো বলেন,”আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দুটি ঘটনার তদন্ত করছি। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ এবং দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *