রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

ঈদগাঁও ও চৌফলদন্ডীতে পৃথক ঘটনায় নিহত ২ 

Reporter Name
oplus_0

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। 

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে দশটায় চৌফলদণ্ডী ব্রিজের উপর তিনি মৃত্যুবরণ করেন।

নিহত রমিজ উদ্দিন (৪৫) জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পালাকাটার অছিউর রহমানের পুত্র। লবণ মাঠে কাজ করতে যাবার সময় তিনি বজ্রপাতের শিকার হন বলে জানান চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম। তিনি আরো বলেন, এ সংক্রান্ত একটি প্রতিবেদন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রয়েছে।

জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ দুর্ঘটনার কথা স্বীকার করে বলেছেন, ঘটনার পর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদে আসেন।
ফাঁসিতে ঝুলে আত্মহনন
এদিকে ঈদগাঁওতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। ২৭ এপ্রিল সোমবার গভীর রাতে ইউনিয়নের জাগির পাড়ার হানিফ স্টোর নামক একটি দোকানের সম্মুখ থেকে থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত নুরুল হক (৮০) ওই এলাকার কবির আহমদের পুত্র।
স্থানীয় যুবক কাদের জানায়, রাত আড়াইটার দিকে ফাঁসিতে ঝুলা অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে সংলগ্ন বাড়ির লোকজনকে ডাকাডাকি করে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন।
নিহতের পুত্র রফিকুল ইসলাম জানায়, তিনি সস্ত্রীক ঈদগড়ে বসবাস করেন। খবর পেয়ে পিতাকে দেখতে এসেছেন।
নিহতের অপর পুত্র দোকানদার মোঃ হানিফের স্ত্রী জানায়, রাতে তার শ্বশুর সকলের সাথে ঘুমিয়ে পড়েন। কোন্ সময় ঘর থেকে বের হয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তা তারা টের পাননি। ঘটনাস্থলের স্থানীয় যুবক ও শিশুররা কেউ আত্মহত্যার সঠিক কারণ বলতে পারেননি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, সিসিটিভি ফুটেজ, পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবারের বর্ণনামতে প্রাথমিকভাবে অন্য কিছু প্রমাণিত না হওয়ায় বিনা-ময়না তদন্তে লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *