রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে ঈদগাঁওয়ে কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name
oplus_2

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁওয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক ইউনিভার্সিটি-মেডিকেল-ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঈদগাঁও উপজেলা শাখা এ আয়োজন করে।

শনিবার (৩১ মে) ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “Togetherness for Greater Change”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জামশেদ। সঞ্চালনা করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাদ।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন ও আত্মউন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জসিম উদ্দিন, কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপস পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. ফয়সাল ফারুক, লামা উপজেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো. রাশেদুল হক রাশেল এবং কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা দেলোয়ার হোছাইন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংক আজিজনগর শাখার কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, সংগঠনের সাবেক সভাপতি মো. আনাস, সাবেক সাধারণ সম্পাদক আহসান আহমেদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ শরীফ, সাংগঠনিক সম্পাদক বি এম বিশাল, দপ্তর সম্পাদক জিয়াউল করিম শামীম এবং প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ।

উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় বিভিন্ন ইউনিটভিত্তিক ভর্তি প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা বিভাগের (গ ইউনিট) বিষয়ে গাইডলাইন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এম শাহীনুর রহমান। মেডিকেল ভর্তি প্রস্তুতি বিষয়ে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রমজান আলী। বিজ্ঞান বিভাগ (ক ইউনিট ও ইঞ্জিনিয়ারিং) বিষয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফাহিম আবরার সায়্যীদ। মানবিক বিভাগের (খ ইউনিট) প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *