সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী (এমপি) বলেছেন, পৃথিবীতে সবথেকে বড় কাজ মানুষের সেবা। আর এর জন্য প্রয়োজন ত্যাগের মানসিকতা। একজন মানুষ যতখানি আত্মত্যাগ করেন তার চেয়ে অনেক বেশি প্রশংসিত হন। আত্মত্যাগই হলো সফলতা। এপেক্স বাংলাদেশ সেই কাজটিই করে চলেছে তাদের বিস্তৃত কার্যক্রমের মধ্যে দিয়ে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

 

মঙ্গলবার (১৪এপ্রিল) দুপুর ১টায় বান্দরবান নীলাম্বরী রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স বাংলাদেশ এর মিট দ্যা প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড ন্যাশনাল অফিসিয়াল কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ৮টায় এপেক্স বাংলাদেশ এর উদ্যোগে বান্দরবান জেলা প্রশাসক প্রাঙ্গন হতে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। দিন ব্যাপি এ অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশ এর জাতীয় নেতৃবৃন্দ ও সকল ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি অংশ গ্রহন করেন। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত মিট দ্যা প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড ন্যাশনাল কনফারেন্স, বিকেল ৪টায় বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৫টায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান নাসিম আহমেদ, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্স বাংলাদেশ এর জাতীয় নেতৃবৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারি প্রমূখ।

নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে অগণিত মানুষকে সেবা দিয়ে এসেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানবকল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে এপেক্স বাংলাদেশ দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষের পুনর্বাসন, শিক্ষা সামগ্রী বিতরণ, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযানসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন।

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি নাসিম আহমেদ বলেন, ত্যাগের মানুসিকতা একটি বড় বিষয় আর একজন মানুষ এই কাজটি সব থেকে ভালোভাবে করতে পারেন মানব সেবার মধ্যে দিয়ে।

এপেক্স বাংলাদেশ এর ১০০০-এরও অধিক সদস্য তাদের নি:স্বার্থ সেবাদানের মধ্য দিয়ে উন্নততর সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *