শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও পাঁচ কীর্তিময়ী নারীদের সম্মাননা প্রদান

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ মার্চ) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ির উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং অদম্য ও কীর্তিময়ী নারীদের সম্মাননা প্রদান করা হয়।

সকালে শহরে একটি র‍্যালি অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মারুফ হাসান।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর খাগড়াছড়ির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুস্মিতা খীসা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং সমাজে নারীর মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে কীর্তিময়ী নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে কীর্তিময়ী নারী হিসেবে টুম্পা ঘোষ, তেজশ্রী চাকমা, শ্রাবনী চাকমা ও তমসা চাকমাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ‘রত্নগর্ভা মা’ ক্যাটাগরিতে কীর্তিময়ী নারী হিসেবে শ্রীলা তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *