বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময়

খাগড়াছড়িতে পর্যটন সহায়তা সেবা জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে পর্যটন খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড সিস্টেমের নিবন্ধনসহ পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের পর্যটন মোটেলে পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরি থেকে মোট ৫৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন প্রক্রিয়া, দায়িত্ব ও সেবার মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক(যুগ্ম-সচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান, উপ-পরিচালক মহিবুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সাবেক) জাবেদ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম,  জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, নিটোল মনি চাকমা, শহীদুল ইসলাম সুমন, প্রফেসর আব্দুল লতিফ, খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজ উল-শাকিক, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাসসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে খাগড়াছড়ির পর্যটন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *