April 22, 2026, 8:25 am
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বাংলা পরীক্ষা সম্পন্ন; অনুপস্থিত ২ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা ২৪ বছর ধরে বিছানায় বন্দি আয়শা আক্তার, অসহায় মায়ের নীরব সংগ্রাম বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু
Notice :

খাগড়াছড়িতে রুফটপ সোলার বিস্তারের দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

জ্বালানি সংকট নিরসন ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবস্থার সম্প্রসারণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বাজার ফান্ড প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

“দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান—আমাদের জ্বালানি, আমাদের অধিকার” স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু ঝুঁকি, জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপে রয়েছে। তাদের বক্তব্যে উঠে আসে—দেশের জ্বালানি খাতের একটি বড় অংশ এখনও জীবাশ্ম জ্বালানিনির্ভর, যা আমদানি নির্ভরতার কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ পরিশোধের বিষয়টিও উল্লেখ করা হয়।

বক্তারা দাবি করেন, শিল্প ও আবাসিক ভবনের ছাদ ব্যবহার করে উল্লেখযোগ্য পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তাদের তথ্যমতে, ১ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা একটি পরিবারকে বছরে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করতে পারে। বড় পরিসরে রুফটপ সোলার স্থাপন করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি নতুন বাজার সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তারা মত দেন।

তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ কমবে, বিদ্যুৎ বিল হ্রাস পাবে এবং বিদ্যুৎ ঘাটতি নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। পাহাড়ি জনপদকে দুষণমুক্ত ও টেকসই রাখতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় সরকার আইন অনুযায়ী সৌরবিদ্যুৎ উৎপাদনে স্থানীয় সরকারের উদ্যোগ বা যৌথ উদ্যোগ গঠন, সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশে আরোপিত অতিরিক্ত শুল্ক ও ভ্যাট প্রত্যাহার, সাধারণ মানুষের জন্য রুফটপ সোলার স্থাপনে প্রশাসনিক ও আর্থিক প্রণোদনা নিশ্চিত করা এবং সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পে স্থানীয় সরকারের অংশীদারিত্ব নিশ্চিত করা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (ফেড) খাগড়াছড়ির সভাপতি ও বেসরকারি সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক তরুণ কান্তি চাকমা। বক্তব্য দেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (ফেড) খাগড়াছড়ির সাধারণ সম্পাদক পুজগাং মৌজার হেডম্যান ইখিন চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, জাবারাংয়ের প্রতিনিধি দয়ানন্দ ত্রিপুরা, আনন্দ’র অধ্যক্ষ শ্যামল রোজারিও এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-সনাকের খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মোহাম্মদ নুরুল আলাল।

সমাবেশে বক্তারা বলেন, “সবুজ জ্বালানি ব্যবহারের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তুলতে এখনই রুফটপ সোলারে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

শেষে জেলা প্রশাসকের বরাবব স্মারকলিপি প্রদান করেন আয়োজকেরা।