শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

খাগড়াছড়িতে সরকারি কর্মচারীদের গর্জন: ৯ম পে-স্কেলের দাবিতে রবিবার ৩ ঘণ্টা কর্মবিরতি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে ৯ম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন সরকারি কর্মচারীরা।

‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ খাগড়াছড়ি জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শত শত কর্মচারী অংশ নেন।

সমাবেশ থেকে আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছে।

এদিন বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এসময় ‘এক দফা এক দাবি, পে-স্কেল চাই’, ‘আশ্বাস নয় গেজেট চাই’—এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মন্টু তালুকদার বলেন, “বাজারের যে অবস্থা, তাতে বর্তমান বেতনে সংসার চালানো অসম্ভব। সরকার আমাদের বার বার আশ্বাস দিলেও ৯ম পে-স্কেলের গেজেট এখনও প্রকাশ করেনি। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, “আমরা প্রজাতন্ত্রের চাকা সচল রাখি, অথচ আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। গেজেট না হওয়া পর্যন্ত রাজপথ আমাদের ঠিকানা।”

উপদেষ্টা অংগজা মারমা এবং মৎস্য অধিদপ্তরের ইনস্ট্রাক্টর জিল্লুর রহমান তাদের বক্তব্যে মাঠ পর্যায়ের সকল সরকারি দপ্তরকে রবিবারের কর্মবিরতি সফল করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রবিবারের কর্মসূচির পর দাবি আদায় না হলে আরও কঠোর ও দীর্ঘমেয়াদী আন্দোলন শুরু হবে।

সমাবেশ শেষে বক্তারা জানান, রবিবারের কর্মবিরতি চলাকালীন সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। কর্মচারীরা নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে সোচ্চার থাকবেন। খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীদের এই আন্দোলনে সংহতি প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *