শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

খাগড়াছড়িতে সরকারি গাড়ির ধাক্কায় স্কুলশিশু সংকটাপন্ন; চালক পলাতক, গাড়ি জব্দ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে মৎস্য কর্মকর্তার সরকারি গাড়ির ধাক্কায় এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী স্বপ্নময় দাস (শিশু)—শান্তিনগর এলাকার বাপ্পি দাশের ছেলে এবং ইংলিশ ভয়েস স্কুলের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর চাচা অভিজিৎ দাশ জানান, স্বপ্নময় তার নানির সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় কিছু দূরে দাঁড়িয়ে থাকা মৎস্য কর্মকর্তার গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে চালু হলে নানি ও শিশুটিকে ধাক্কা দেয়। এতে নানি ছিটকে পড়লেও শিশুটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়ির চালক আহত শিক্ষার্থীকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পৌঁছে দেন। তবে পরবর্তীতে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও মেডিকেল অফিসার উম্মে হালিমা জুথি বলেন,“আহত শিক্ষার্থীকে হাসপাতালে আনার সময় তার পালস কম ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ বলেন, “আমরা অফিসে যাওয়ার পথে গাড়ির সামনে একটি টমটম ছিল। টমটমটি সরে যাওয়ার পর শিশুটি হঠাৎ দৌঁড়ে রাস্তা পার হতে গেলে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে আমাদের গাড়িতেই হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।”

খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান, “ঘটনার পর গাড়ির চালক দীপন চাকমা পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবার এজাহার দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *