শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

খাগড়াছড়ির পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলীনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি স্থানীয় বাসিন্দা রঙ্গু মিয়ার ছেলে তুলা মিয়া (৩৫)-এর মালিকানাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই কক্ষবিশিষ্ট টিনশেড বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ও নগদ প্রায় ৯৩ হাজার টাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *