সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে গরু ও ইয়াবা পাচারে বাধা দেওয়ায় এক যুবককে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম মোহাম্মদ ছালাম (২৬)। তিনি দৌছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে এলাকায় গরু ও ইয়াবা পাচারের একটি চক্রকে বাধা দেন মোহাম্মদ ছালাম। এ সময় ক্ষিপ্ত হয়ে ওঠে পাচারকারীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। হামলার একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিক ও নুরু মিয়া তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এলাকাবাসীর দাবি, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা না হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং এলাকায় অপরাধ কর্মকাণ্ড বেড়ে যেতে পারে।

দৌছড়ি ইউনিয়নের ইউপি সদস্য জায়তুন্নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি দুঃখজনক। বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

অন্যদিকে, আহত ছালামের স্ত্রী নুর জাহান অভিযোগ করে বলেন, “গরু পাচারকারীরা খুবই প্রভাবশালী। থানায় অভিযোগ গ্রহণে নানা জটিলতা তৈরি হওয়ায় আমরা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।” তিনি আরও জানান, এ ঘটনার পর তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *