মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

গুইমারায় পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের জালিয়াপাড়া প্রবেশমুখের সেতুর ওপর থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. নয়ন মিয়া (২৯), পিতা মো. হারুন আকন, গ্রাম ইসলামপুর বড়দম (চেঙ্গি), বুড়িঘাট ইউনিয়ন; সোহেল চাকমা (২২), পিতা মঞ্জু চাকমা এবং বিপ্লব চাকমা (২২), পিতা সোনাধন চাকমা। তাদের বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের দার্য্যছড়া এলাকায়। বিপ্লব চাকমা পেশায় সিএনজি অটোরিকশা চালক।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০১, তারিখ ৩ জুন ২০২৬।

গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *