রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

ঘুমধুমে সাংবাদিক আজিজের ওপর হামলার চেষ্টা

এম. এ. রহমান, উখিয়া

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বেতবুনিয়া বাজারে সাংবাদিক আজিজুল হক রানা এর ওপর প্রকাশ্যে হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে যুবদল বহিষ্কৃত নেতা মিজানুল বশরের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক রানা বাজারে অবস্থানকালে হঠাৎ করে মিজানুল বশর তার দিকে তেড়ে আসেন। ভয়াবহ পরিস্থিতি এড়াতে সাংবাদিক নিকটস্থ একটি দোকানের মধ্যে আশ্রয় নেন। অভিযুক্ত ওই সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ঘটনাস্থলে থাকা শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাংবাদিক দ্রুত পুলিশ ও সহকর্মীদের খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে মিজানুল বশর পালিয়ে যান।

সাংবাদিক আজিজুল হক রানা জানিয়েছেন, এলাকায় জুয়া বন্ধে ভূমিকা রাখার কারণে যুবদল বহিষ্কৃত কমিটির সভাপতি মিজানুল বশর তার ওপর হামলার চেষ্টা চালিয়েছেন। পুলিশের সহায়তায় তিনি নিরাপদে ছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *