শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে যৌথ অভিযান

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর দীঘিনালা জোন।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিম পারভেজ এবং সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন তেলের পাম্প ও খুচরা তেলের দোকান পরিদর্শন করা হয়। এ সময় তেলের মজুদ পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম এবং কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়।

ইউএনও মো. তানজিম পারভেজ বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কা থাকে। এ কারণে কোনো অসাধু ব্যবসায়ী যেন তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ অবৈধভাবে তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী বলেন, সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে তেল বিক্রি এবং অবৈধভাবে মজুদ না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *