শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

নাইক্ষ্যংছড়িতে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

কর্মশালায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সমন্বয় প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনানুগ দায়িত্ব পালন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার ওপর দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও নির্বাচন উপকরণ ব্যবহারের পাশাপাশি ফলাফল প্রেরণ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক হাতে-কলমে শেখানো হয়।

কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *