মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পানছড়িতে গণভোট–২০২৬, নির্বাচনী আচরণবিধি ও পোস্টাল ব্যালট বিষয়ে অবহিতকরণ সভা

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

পানছড়ি উপজেলায় গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনু তোর চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুফ আলী, জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম ও সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দপ্তরপ্রধানরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রজেক্টরের মাধ্যমে গণভোট–২০২৬ এর নির্বাচনী আচরণবিধি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং পোস্টাল ব্যালটে ভোটদানের নিয়মাবলি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। একই সঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গণভোট সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *