শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিক’এর সমন্বয়ক নিহত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সূতকর্মা পাড়া (মানিক্যপাড়া) এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত নীতিদত্ত চাকমা (৫৮) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরকল দিক থেকে আসা প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে নীতিদত্ত চাকমার ওপর হামলা চালায়। ৮-১০ জনের ওই সশস্ত্র গ্রুপটির নেতৃত্বে ছিলেন বিক্রম চাকমা নামে এক গ্রুপ কমান্ডার।

হামলার সময় খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা দ্রুত রাবার ড্যাম এলাকার দিকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে দ্রুত উদ্ধার করে প্রথমে পানছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে খাগড়াছড়ি শহরের পার্ক সাইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মতে, তার বুকে ও পিঠে গুলি লেগেছিল, যা তার মৃত্যুর প্রধান কারণ।

নিহত নীতিদত্ত চাকমার বাড়ি পানছড়ি উপজেলার সূতকর্মা পাড়ায়। তিনি বর্ন চাকমার ছেলে।

ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় আঞ্চলিক সংগঠনগুলোর দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। সাম্প্রতিক সময়ে এমন সহিংসতা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
ঘটনার পরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) সমীরণ চাকমা তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানা গেছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, মরদেহ বর্তমানে খাগড়াছড়ির একটি হাসপাতালে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *