শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীন কচুছড়িমুখ বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুছড়িমুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের জিআর নম্বর ৯৮৭৯২৮।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল, লাক্স, ডাভ, লাইফবয়, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল, সেনসোডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুরনাশক ওষুধ, ডারবিন ক্রিমসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার ৩৫ টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *