শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে সহায়তা প্রদান কর্মসূচি

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে এক মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ১৪০০ ঘটিকায় বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাড়ার কিয়াং ঘর নির্মাণ ও সংস্করণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত।এই কর্মসূচির আওতায় বিভিন্ন পাড়ার জন্য নিম্নোক্ত সহায়তা প্রদান করা হয়—

১। তারাছা পাড়ার কিয়াং ঘরের জন্য সামিয়ান

২। প্রতীক্ষা পাড়ার কিয়াং ঘরের জন্য টিন

৩। দয়া কুমার পাড়ার কিয়াং ঘরের জন্য টিন

৪। চুয়ান বিল পাড়ার জন্য গেতি

৫। লংলাই পাড়ার জন্য ভলিবল, নেট ও জার্সি

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান হস্তান্তর করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *