শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

বরকলে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে গণসংযোগ ও পথসভা

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাঙ্গামাটির বরকল উপজেলায় ২৯৯ নম্বর আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বরকল উপজেলার ২নং বরকল সদর ইউনিয়নের ১, ২, ৩ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এ প্রচারণা চালানো হয়। প্রচারণা শেষে বরকল বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক। বরকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম পিসির সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মাসুদ করিমের সঞ্চালনায় সভায় নির্বাচনী কার্যক্রম ও সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে বক্তব্য দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন ও মো. হানিফ। বক্তারা নির্বাচনী প্রচারণায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *