শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এবং পানিবন্দী মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শুক্রবার বান্দরবান সদর উপজেলার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানীয় পানি বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমের পাশাপাশি সেখানে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও মিডওয়াইফরা বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এছাড়া ওয়াটার পিউরিফায়ারের মাধ্যমে পানি বিশুদ্ধ করে প্রতিটি পরিবারকে ৫ লিটার করে নিরাপদ পানীয় পানি সরবরাহ করা হয়।

সংস্থাটি জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের মনোসামাজিক সহায়তাও দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী সাত দিন জেলা সদরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা, বান্দরবান ইউনিটের ইউনিট অফিসার আসাদুল হায়দার চৌধুরী এবং ভারপ্রাপ্ত যুব প্রধান ওয়াহিদ নোবেল উপস্থিত ছিলেন।

এর আগে চেয়ারম্যান বান্দরবান ইউনিট কার্যালয় পরিদর্শন করেন এবং ইউনিটের অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে তিনি শহরের লম্বা রাস্তার মাথায় নির্মাণাধীন হাসপাতালও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *