শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Reporter Name

বরকল প্রতিনিধি
‎রাঙ্গামাটির বরকল উপজেলার বরকল জোন (৪৫বিজিবি) এর উদ্যোগে বন্যাকবলিত ৩২টি পরিবারের দেড় শতাধিক মানুষের মাঝে  খাবার চাল,ডাল,তেল,লবন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট প্রদান করেন। ‎সাম্প্রতিক অতিবৃষ্টি জনিত কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে বরকল জোন (৪৫বিজিবি) এর উদ্যোগে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার ১৬ জুলাই বিকাল ৩.৩০মিনিটে উপজেলার কলাবুনিয়া, বাঙ্গাল টিলা ও জসীম টিলা এলাকার ৩২ টি পরিবারের দেড় শতাধিক মানুষের মাঝে  চাল,ডাল,তেল,লবন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট  বিতরণ করা হয়।
‎‎

বন্যার কারণে খাদ্যসংকটে পড়া ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বিজিবির সদস্যরা সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান বন্যাদুর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রান সামগ্রী তুলে দেন এবং সকলকে পানি বাহিত রোগ ও অন্যান্য অসুস্থ্যতা সম্পর্কে সর্তক করেন। তিনি আশ্বস্ত করেন যে, বিজিবি সবসময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
‎‎

বরকল জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সম্রাট তানভীর রহমান বলেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

‎এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বরকল জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বরকল জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন। পানি বন্দী লোকজন ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *