শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

Reporter Name

আব্দুর রহিম, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সদর উপজেলা মডেল মসজিদের বিপরীত পাশে একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব ইসলাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ গঞ্জপাড়া এলাকার কালা সাইফুল (৩৮), কলাবাগান এলাকার মো. অপু মিয়া (৩৪) এবং শালবন এলাকার মো. আশরাফ হোসেন (৩২)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *