
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও আরবি প্রভাষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ। বক্তব্য দেন আরবি প্রভাষক মো. আব্দুল করিম, প্রভাষক মো. রফিকুল ইসলাম এবং সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী মৌলভী মো. নজির আহাম্মদ।
অনুষ্ঠানে ইংরেজি প্রভাষক হোসেন আক্তার, বাংলা প্রভাষক আফজাল হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আরবি প্রভাষক মো. মাইন উদ্দিন, আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ, সহকারী মৌলভী মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষক শাহ আলম, মো. আবুল হাসেমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।