শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মার শান্তি কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, আন্দোলনের মূল চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, জুলাই-২০২৪-এর আন্দোলনে ছাত্র, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত চেতনা বাস্তবায়নে ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা এবং শিক্ষার্থীদের পক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইমরান হোসেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাদের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম।

সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফখরুদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *