মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই শহিদ নুরুল আমিনের পিতা ছৈয়দ নূর, ঈদগাঁও উপজেলার তালিকাভুক্ত জুলাই যোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা আফাজ, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু. মহিউদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *