
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রথম ধাপে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। অনেক পরিবার ঘরবাড়ি, ফসল ও গবাদিপশু হারিয়ে দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জেলা পরিষদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সোলায়মান, উপজেলা বিএনপির সহসভাপতি ছগীর আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, কৃষক দলের সভাপতি বিশু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তঞ্চঙ্গ্যা, জেলার সহছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ওয়াইংম্রাসিং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্যোগকালীন সময়ে পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।