শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ

Reporter Name
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 42;

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর হাই এনার্জি (এইচইবি) বিস্কুট বিতরণ করেছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মধ্যমপাড়া বাইতুশ শরফ কমপ্লেক্স বন্যা আশ্রয়কেন্দ্রে ৪০০ পরিবারের মাঝে বিস্কুট বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিটি পরিবারকে ১০০ প্যাকেট করে মোট ৫ কেজি হাই এনার্জি বিস্কুট দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, বিশ্ব খাদ্য সংস্থার রাঙামাটি ফিল্ড অফিসের প্রোগ্রাম অ্যাসোসিয়েট হ্যাপী দেওয়ান এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের উপজেলা কো-অর্ডিনেটর তুহিন চাকমা।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *