শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পল্টনঘাট এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং তাঁর নির্দেশনায় উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে মোট ৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ডেনিয়েল পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি সুনীল কান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন) এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এ সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে কিছুটা হলেও সহায়ক হচ্ছে।

উপজেলা বিএনপির নেতারা জানান, ত্রাণ বিতরণের দ্বিতীয় ধাপে আগামীকাল ফারুয়া ইউনিয়নের আরও ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে মোট ৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এ কার্যক্রমে নেতৃত্ব দেবেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *