সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

বান্দরবানে মানুষের তাড়া খেয়ে গর্তে পড়ে মরলো শাবক, পাশেই কাঁদছে মা হাতি

Reporter Name

মো. ইসমাইলুল করিম,প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারাগ্য পাড়া এলাকায় একটি বাচ্চা হাতির মৃত্যু হয়েছে। লোকালয়ে প্রবেশ করা হাতির পাল মানুষের তাড়া খেয়ে বনে ফেরার পথে গর্তে পড়ে শাবকটির মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার বিকেলে বাচ্চা হাতিটির শাবকটির মৃত্যু হয় বলে ভাষ্য স্থানীয়রা।

স্থানীয়দের তথ্যমতে, কয়েকদিন ধরে একটি হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ছিল। মানুষের তাড়া খেয়ে পালটি গহীন পাহাড়ে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে মারাগ্য পাড়ার পশ্চিম পাশে মংবেছা মেম্বারের গোদার পাড় এলাকায় একটি গর্তে বাচ্চা হাতিটি পড়ে যায়। তবে মা হাতি আশপাশে অবস্থান করায় ভয়ে কেউ উদ্ধার কাজে এগিয়ে যেতে পারেনি। পরদিন বুধবার বিকালে মা হাতিটি বাচ্চাটিকে টেনে মারাগ্য পাড়া খালে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে বাচ্চা হাতিটি মারা যায় বলে জানান স্থানীয়রা। পরে হাতির পালটি আবার পাহাড়ের ভেতরে চলে যায়। তবে বেশ কিছুক্ষণ মা হাতিটিকে বাচ্চাটির পাশে বসে কাঁদতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *