সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটির বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন রাজস্থলী তাইতংপাড়া উচ্চ বিদ্যালয় কাপ্তাইয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা দুর্গম চিকনচান কার্বারী পাড়ায় সোলারচালিত পানির প্রকল্প উদ্বোধন, উপকৃত শতাধিক পরিবার নিষিদ্ধ সময়ে আহরিত ৪৬ কেজি মাছ জব্দ, নিলামে বিক্রি বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি দিল ৪৫ বিজিবি ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্ণা আক্তার বহিষ্কার হোটেল গাইরিংয়ের সৌজন্যে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ

বান্দরবানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বান্দরবানে।

শনিবার (১৩জুন) সকালে বান্দরবান সেনানিবাস সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমলকী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউছুফ, সহকারী বন সংরক্ষক রিটা আক্তার, এলজিইডির রাঙামাটি অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) মো. শরীফ উদ্দিন, এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসন, বন বিভাগ, সেনাবাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বনভূমি ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *