মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা

বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ, গরমে বিক্রি বেড়েছে

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় গরম মৌসুমে তরমুজের সরবরাহ বেড়েছে এবং দামও তুলনামূলকভাবে কম থাকায় সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। এতে করে বাজারে তরমুজের বিক্রিও বেশ ভালো হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

সরেজমিনে বিলাইছড়ি বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের তরমুজ প্রতি পিস ২০ টাকায় এবং বড় আকারের তরমুজ সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গরমের তীব্রতায় এই ফলটির চাহিদা বাড়ায় বিক্রেতারাও সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যবসায়ী মো. ফারুক, বাচ্চু মিয়া ও হোসেন আলী জানান, তারা রাঙ্গামাটির বিভিন্ন এলাকা—মাইনী, লংগদু ও কাপ্তাই থেকে তরমুজ সংগ্রহ করে শতাংশ হিসেবে কিনে বিলাইছড়ি বাজারে বিক্রি করেন। এতে তাদের লাভের পাশাপাশি ক্রেতারাও তুলনামূল্যে কম দামে তরমুজ পাচ্ছেন।

বাজারে দেখা যায়, ছোট তরমুজগুলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেশি জনপ্রিয়। অন্যদিকে দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা তুলনামূলক বড় তরমুজ কিনতে আগ্রহ দেখাচ্ছেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় পর্যাপ্ত পতিত জমি না থাকা এবং জলাবদ্ধতার কারণে তরমুজ চাষ তুলনামূলক কম হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে বাইরের এলাকা থেকে তরমুজ এনে বিক্রি করা হয়। তবে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী উপযুক্ত জমি নির্বাচন করে চাষ করা গেলে এই উপজেলাতেও তরমুজ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *