শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

মাটিরাঙ্গায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

বৈষম্যমুক্ত নবম পে-স্কেল অবিলম্বে গেজেট আকারে প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে মাটিরাঙ্গায় সরকারি কর্মচারীরা সোমবার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে টানা দ্বিতীয় দিনের এই কর্মসূচিতে অংশ নেন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশন ভিত্তিক বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মচারী। কর্মসূচি মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের উপদেষ্টা মো. নুর আলম, সভাপতি মো. সানাউল্লাহ রাব্বি, সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, কোষাধ্যক্ষ প্রফুল্ল ত্রিপুরা ও সহ-সভাপতি শরীফ আহাম্মদ সুমন।

বক্তারা উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন। তারা সরকারের নবম পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘ প্রতিশ্রুতির পরও গড়িমসির বিষয়টি সমালোচনা করেন এবং দাবি করেন, দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায্য বেতন কাঠামো কোনো অনুগ্রহ নয়; এটি সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান ও আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *