শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারে গাঁদা ফুলের পাঁচ স্তরের পুষ্পশৈলী

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাহাড়ের ঢালে অবস্থিত মাটিরাঙ্গা উপজেলা হর্টিকালচার সেন্টারে গাঁদা ফুলের একটি ব্যতিক্রমধর্মী পাঁচ স্তরের পুষ্পশৈলী দৃষ্টিনন্দন আকর্ষণ হিসেবে উঠে এসেছে। বাঁশের কাঠামোয় নির্মিত এই পিরামিড আকৃতির ফুলবাগানটি ইতোমধ্যে দর্শনার্থী ও কৃষিপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।

হর্টিকালচার সেন্টারের নিজস্ব পরিকল্পনায় নির্মিত এই কাঠামোতে ধাপে ধাপে পাঁচটি স্তরে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের গাঁদা ফুল। প্রতিটি স্তরে ভার্মিকম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট, গোবর সারসহ প্রয়োজনীয় রাসায়নিক সার মিশিয়ে উর্বর মাটি প্রস্তুত করা হয়। এতে প্রায় সাড়ে তিনশ’ গাঁদা চারা ও অল্পসংখ্যক সেলভিয়া চারা রোপণ করা হয়েছে।

সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম জানান, গাঁদা ফুলের বিভিন্ন জাত ও রঙ একসঙ্গে উপস্থাপন করতেই এই পাঁচ স্তরের কাঠামো নির্মাণ করা হয়েছে। পরিকল্পিত রঙ বিন্যাস ও পরিচর্যার মাধ্যমে একই স্থানে নান্দনিক সৌন্দর্য ও প্রদর্শনীমূলক চাষাবাদ সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, এটি সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও সম্ভাবনাময়; এখান থেকে প্রতি মাসে ফুল বিক্রি করে নিয়মিত আয় হচ্ছে।

পিরামিডের পাশাপাশি পুরো হর্টিকালচার সেন্টারজুড়েই বিভিন্ন মৌসুমি ও শোভাবর্ধক ফুলের বাগান গড়ে তোলা হয়েছে। সুশৃঙ্খল বেড বিন্যাস, সার ও সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বাগানটিকে একটি প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র হিসেবে উন্নত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাটিরাঙ্গায় এ ধরনের পরিকল্পিত ও স্তরভিত্তিক ফুলের প্রদর্শনী আগে দেখা যায়নি। দর্শনার্থীদের মতে, এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং নতুন প্রজন্মের জন্য উদ্যানচর্চা ও কৃষিভিত্তিক শিক্ষার একটি কার্যকর উদাহরণ।

সংশ্লিষ্টদের ধারণা, এমন উদ্যোগ স্থানীয় ফুলচাষিদের অনুপ্রাণিত করবে এবং স্বল্প জায়গায় নান্দনিক ও লাভজনক ফুলচাষের নতুন ধারণা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *