রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

মৌলভী ফরিদ আহমেদের মতো নেতা থাকলে দেশে এ সংকট সৃষ্টি হতো না : সহিদুজ্জামান

ঈদগাঁও প্রতিনিধি।।

ঈদগাঁও প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শহীদ মৌলভী ফরিদ আহমেদ ছিলেন স্বৈরাচারী আইয়ুব খানবিরোধী আন্দোলনের সামনের সারির একজন নেতা। তিনি আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। এ কারণেই তাঁকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে মৌলভী ফরিদ আহমেদের মতো আত্মত্যাগী নেতার প্রয়োজন। যিনি দেশের প্রয়োজনে নিজের জীবন দিতেও কার্পণ্য করেন না। আজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিপ্লবী ওসমান হাদীকে জীবন দিতে হয়েছে। ভারতের কারণেই শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের জন্ম হয়েছে। কিন্তু বাংলাদেশে যদি মৌলভী ফরিদ আহমেদের মতো নেতা থাকতেন, তবে দেশে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও উপজেলার মাছুয়াখালী ইউনিয়নের রতœগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মৌলভী ফরিদ আহমেদের ৫৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভী ফরিদ আহমেদ তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর রাজধানীতে তাঁকে নির্মম নির্যাতন ও পাশবিক কায়দায় হত্যা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক বদিউল আলম। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুল আলম, ঈদগাহ রশিদ আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক, অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, পিএমখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, অধ্যাপক রহমত উল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে একই দিন সকালে শহীদ মৌলভী ফরিদ আহমেদের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *