বক্তব্য রাখছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গণ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাফেজ আহমদ ভূঁইয়া।
অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, রামগড় উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পাহাড়ি-বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।