বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

রামুতে দৈনিক সবুজ বাংলার ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান

রামু প্রতিনিধি

রামু প্রতিনিধি
“নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা”—এই উপপাদ্যকে সামনে রেখে রামুতে জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সবুজ বাংলার রামু প্রতিনিধি নুরুল কবিরের নিজস্ব কার্যালয়ে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ বাংলার রামু প্রতিনিধি নুরুল কবির।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সুসাশনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জয়নাল আবদীন, রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বাংলাদেশ মানবাদিকার কমিশনের রামু শাখার সভাপতি আলহাজ্ব মাষ্টার হাফেজ আহমদ, দৈনিক যুগান্তরের রামু প্রতিনিধি হাসান তারেক মুকিম, দৈনিক কালের কণ্ঠের রামু প্রতিনিধি শওকত ইসলাম, সাবেক ছাত্রনেতা আতিকুল হক, গণতান্ত্রিক আন্দোলনের কারা নির্যাতিত পরিষদের আহ্বায়ক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সদস্য সচিব সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সবুজ বাংলা পত্রিকা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে নুরুল কবির বলেন, “সবুজ বাংলা সবসময় সত্য ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীতেও পত্রিকাটি নিরপেক্ষ সাংবাদিকতা অব্যাহত রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *