সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

রামু এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ, সাবেক ইউপি সদস্য মোজাহের মিয়া ও সমাজসেবক মৌলানা ফরিদুল আলম।

সহকারী শিক্ষক মো. শমশাদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মো. আব্দুর রহিম, মো. সিরাজুল ইসলাম ও মারুফুল ইসলাম। প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদায় অনুষ্ঠান পরিচালনা উপকমিটির সদস্য মো. জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউসুফ মির্জা, মো. রকিব হাসান ও ইয়াছমিন আক্তার। স্কাউটস শিক্ষক মো. আবুল হোছাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফরিদুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী বলেন, যারা শিক্ষা প্রসারে ভূমিকা রাখেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ও আলোকিত মানুষ। প্রবাস জীবনের উপার্জিত অর্থ দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনায় আবুল কালাম আজাদের ভূমিকার প্রশংসা করে তিনি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং সহশিক্ষা কার্যক্রমকে সামগ্রিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

শেষে এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *