শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

সরকারি কর্মচারীদের দাবি আদায়ে মহালছড়িতে বিক্ষোভ সমাবেশ

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহালছড়িতে বেতন বৈষম্য নিরসন ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ ঘটিকায় মহালছড়ি উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা ব্যানার হাতে ধরে দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন কাঠামোর বৈষম্য তুলে ধরেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ও বাকসাস খাগড়াছড়ি পার্বত্য জেলার সভাপতি মোঃ আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা প্রতাপ চাকমা এবং যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ স্বাধীন ফয়সাল।

বক্তারা জানান, বর্তমান বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত বৈষম্যমুক্ত বেতন কাঠামো প্রণয়ন এবং ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের সম্ভাবনার কথাও জানান তারা।

সমাবেশে মহালছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ার পর, অংশগ্রহণকারীরা দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে আন্দোলন জোরদারের প্রস্তুতি নেওয়ার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *