সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

রাজস্থলীতে রমজানকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজস্থলী উপজেলার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার রাজস্থলী বাজারের বিভিন্ন মুদি দোকান, মাছের বাজার ও কাঁচামালের দোকান পরিদর্শন করেন। এ সময় বাজারের মাঝখানে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে পোল্ট্রি মুরগি বিক্রি করার দায়ে খায়েজ আহম্মেদ নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জনস্বার্থ ও খাদ্যদ্রব্যের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজারের মাঝখানে অবস্থিত পোল্ট্রি ফার্মের দোকানগুলো অবিলম্বে উচ্ছেদের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানকালে তিনি রমজান মাসে কোনো অবস্থাতেই নিত্যপণ্যের মূল্য অযৌক্তিকভাবে না বাড়ানোর নির্দেশনা দেন।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অভিযানকালে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *