বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আগামী ৬-৭ নভেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন রামুর বৌদ্ধপল্লিতে হামলার ১৪ বছর, ফিরেছে সম্প্রীতি—ঝুলে আছে বিচার কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর লক্ষ্মীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও চিকিৎসা উপকরণ বিতরণ গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় ৩ জাতীয় কমিটিকে স্বাগত, পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পিসিএনপির লংগদু জোনকে ৩ু২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দীঘিনালা ফুটবল দল মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক গুরুতর আহত ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি

তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
তথ্য অধিকার আইনের আওতায় জনগণের প্রয়োজনীয় তথ্য দিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেছেন, আইন অনুযায়ী যে তথ্য দেওয়া সম্ভব, তা দিতে হবে। কোনো তথ্য দেওয়া সম্ভব না হলে এর কারণও স্পষ্টভাবে জানাতে হবে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় এবারের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন একটি আইনি অধিকার। জনগণের প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে যেন হয়রানির শিকার হতে না হয়, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সে বিষয়ে আন্তরিক হতে হবে। একই সঙ্গে উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা ও সচেতনতা বাড়াতে হবে।

সভায় তথ্য অধিকার দিবসের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, সচেতন নাগরিক কমিটির সভাপতি বেলা রানী দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং ব্র‍্যাকের জেলা সমন্বয়ক আবদুস সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *