বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, প্রভাষক ইয়াসমিন সুলতানা এবং শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা। সভাটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই তৌকির আহমেদ, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তিবরণ তালুকদার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন এবং শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুমী চক্রবর্তী, মনিষা দেওয়ানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, সামান্য বিষয়কে কেন্দ্র করে অনেক সময় শিক্ষকদের হেনস্তার শিকার হতে হয়। এ ধরনের পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। একটি সাধারণ অ্যাসেম্বলি পরিচালনা করতে গিয়েও শিক্ষকদের নানা ধরনের হেনস্তার শিকার হতে হয়। অথচ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এবং একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকরাই পারেন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলে পৃথিবীকে বদলে দিতে।

বক্তারা আরও বলেন, অতীতে সমাজে শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া হতো। বর্তমানে সেই সম্মান অনেক ক্ষেত্রে কমে গেছে। শিক্ষার্থীদের শাসন করতে গেলেও শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ফলে অনেক শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় শাসন ও দিকনির্দেশনা দিতে সংকোচ বোধ করেন। শিক্ষাক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয় পরিবার, সমাজ, শিক্ষক নাকি রাষ্ট্র—সবারই এ বিষয়ে দায়িত্ব রয়েছে।

তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিলেই হবে না; পাশাপাশি মানবিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেওয়া জরুরি। পরিবার থেকেই শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা শিক্ষকদের যথাযথ সম্মান, আবাসন সুবিধা, বেতন বৃদ্ধি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *