বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকায় এ বছর জুমচাষে ধানের পাশাপাশি হলুদের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জুমচাষিরা। মাঠপর্যায়ে জুমের ফসলের চিত্র পরিদর্শন ও কৃষকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

১৬৪ নম্বর সাইচাল মৌজার ভোধা পাড়ার বাসিন্দা জুমচাষি ত্রিভঙ্গ চাকমা ও শ্যামরাজ চাকমা জানান, চলতি মৌসুমে জুমের ধানের ফলন ভালো হলেও হলুদের ফলন তুলনামূলকভাবে বেশি হয়েছে। ত্রিভঙ্গ চাকমা জানান, তাঁর জুমে প্রায় ২০ মণ কাঁচা হলুদের বীজ রোপণ করা হয়েছিল। অনুকূল ফলন অব্যাহত থাকলে সেখান থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মণ কাঁচা হলুদ পাওয়ার আশা করছেন তিনি। একই জুমে ধানের ফলনও সন্তোষজনক হয়েছে বলে জানান তিনি।

উপজেলার রামক্ষ্যাছড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডেও বিভিন্ন জুমে উল্লেখযোগ্য পরিমাণ ফসলের দেখা মিলেছে। বিশেষ করে আইমাছড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া, ভূষণছড়া, বরকল ও বড়হরিণা ইউনিয়নের জুমচাষিরাও এ বছর হলুদের ফলন নিয়ে আশাবাদী।

স্থানীয় জুমচাষিদের মতে, আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে থাকায় এ বছর হলুদসহ বিভিন্ন জুমফসলের ফলন ভালো হয়েছে। এতে জুমচাষিদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তবে মৌসুমের শেষ পর্যন্ত ফলন ও বাজারদর কেমন থাকে, তার ওপর কৃষকদের প্রকৃত লাভ নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *