বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন

পানছড়িতে মধ্য মোল্লাপাড়া জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মধ্য মোল্লাপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করেন পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর রিফাত হোসেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বজল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাঈল ও মো. ইব্রাহিম এবং ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবুল হাসেম।

উদ্বোধন শেষে নতুন ভবনে প্রথম জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করেন পাইলট ফার্ম জামে মসজিদের খতিব মাওলানা মো. নুরুল আফছার।

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন মসজিদ ভবনটি এলাকাবাসীর ধর্মীয় চর্চা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *