শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে নির্বাচনি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী।

জেলা সহকারী সেক্রেটারি বিবি ছায়েরা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, এনসিপি নেতা মঞ্জিলা ঝুমা, লিসা মনি প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। নারী সমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নারী ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় সমাবেশে ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *