রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও টেউটিন বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, টেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।

রবিবার (৮ মার্চ) লোগাং জোন এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিএসসি (সেবা)-এর উপস্থিতিতে এসব সহায়তা প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার ২৮টি দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ৩১টি পরিবারের মধ্যে মোট ৩৩ বান্ডিল টেউটিন দেওয়া হয়।

এ সময় পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসাকে ৪ বান্ডিল টেউটিন ও হ্যান্ডওয়াশ সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *