মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

Reporter Name

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সেনা জোনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগাছড়ি ভূঁইয়াদম যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

প্রায় এক মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়। ফাইনালে সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব ও চেঙ্গি যুব এগত্তোর ক্লাব (১৭ মাইল) প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিজয়ী এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব রানার-আপ হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজক বগাছড়ি ভূঁইয়াদম স্পোর্টিং ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী যুবসমাজের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *