মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

জাতীয় সংসদে পার্বত্য জনগণের দুঃখ-দুর্দশা তুলে ধরার প্রত্যয়

Reporter Name

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি:

পাহাড়ে নারী-শিশুর অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র নিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম। তিনি বলেছেন, আমি প্রথমেই পার্বত্য অঞ্চলের নারীদের স্বাধীনভাবে চলাফেরা, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে অংশ নিতে রোববার (১২এপ্রিল) ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন তিনি।

মিনারা বেগম বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা এখনো শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে। নারীরা পরিবারকে আগে গুরুত্ব দিয়ে নিজেরা কম খায়, ফলে তারা অল্প বয়সেই স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই বাস্তবতা পরিবর্তন জরুরি বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, সমাজে ধনী-গরিব বৈষম্যের কারণে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে চিকিৎসা খাতে বৈষম্যের কথা তুলে ধরে বলেন, সাধারণ মানুষ হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা পায় না; এই পরিস্থিতি বদলাতে হবে। নিজের রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে মিনারা বেগম বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘ সময় তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। দলের দুর্দিনে ১৭ বছর নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, নিজস্ব অর্থায়নে সহযোগিতা করেছি এবং প্রত্যন্ত এলাকায় গিয়ে নারীদের সংগঠিত করেছি।

পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমি চাই সবাই সমানভাবে উন্নয়নের অংশীদার হোক। নারী-পুরুষ একে অপরের পরিপূরক; সমন্বিত প্রচেষ্টায়ই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। তিনি আশা প্রকাশ করে বলেন, দল তাকে মনোনয়ন দিলে জাতীয় সংসদে রাঙ্গামাটির মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরবেন এবং বিশেষ করে নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *